খেলা

রিয়ালের লজ্জাজনক হার

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকেই একের পর এক নেতিবাচক ফলের সামনে পড়তে হচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এবারের আসরে সুবিধাজনক অবস্থানে নেই তারা, বাদ পড়তে বসেছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে এবং সেমিফাইনালেই থেমে গেছে স্প্যানিশ সুপার কাপের যাত্রা।

এসব বিব্রতকর অবস্থার সঙ্গে যোগ হলো কোপা দেল রে'র প্রথম ম্যাচের অপ্রত্যাশিত ফল। স্পেনের তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর বিপক্ষে ১-২ গোলে হেরে কোপা দেল রে'র প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা। শেষদিকে ১০ জন খেলেও রিয়ালকে রুখে দিয়েছে আলকোয়ানো।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন আলকোয়ানোর হুয়ান অ্যান্তনিও কাসানোভা ভিদাল। এই গোলের ৫ মিনিট আগে লালকার্ড দেখেন তাদের দলের র‍্যামন লোপেজ অলিভান।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে একের পর এক আক্রমণে বারবার গোলের সম্ভাবনা সৃষ্টি করেছে রিয়াল। পুরো ম্যাচে তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল তাদের কাছে, গোল বরাবর তারা শট করেছে অন্তত ১১টি কিন্তু লক্ষ্যভেদ হয়েছে মাত্র একবার। অন্যদিকে ৩ শটে পাওয়া দুই গোলে বাজিমাত আলকোয়ানোর।

ম্যাচের ৪৫ মিনিটের সময় প্রথম গোল করেছিল রিয়ালই। কর্নার থেকে আসা বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি আলকোয়ানো, দুই পা ঘুরে বল পান মার্সেলো। তার বাঁকানো ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক এডের মিলিটাও।

এই গোলেই তারা পাচ্ছিল জয়ের সুবাস। কিন্তু ৮০ মিনিটের সময় সমতা ফেরান হোসে সলবেস। পরে অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলা শুরু হলে মাত্র ৫ মিনিট বাকি থাকতে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন আলকোয়ানোর হুয়ান অ্যান্তনিও কাসানোভা ভিদাল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা