খেলা

মাঠে ফিরেই ইতিহাস গড়লেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ১৫০ উইকেট শিকারের কৃর্তি গড়লেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এন্ড্রি ম্যাককার্থিকে বোল্ড করে এই রেকর্ড গড়েন তিনি।

এছাড়াও আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব। দেশের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসে বল করার কৃর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার। শুধু তাই নয় আরো একটি মাইলফলকের সামনে দাড়িয়ে তিনি।

এই রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর মাত্র ৪ টি উইকেট পেলেই স্কীকৃত ক্রিকেটের ১০০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে টপকে সাকিব এখন নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও।

সবার প্রথমে আছেন ওয়াকারের সতীর্থ ওয়াসিম আকরাম। শরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়েছিলেন তিনি। একই স্টেডিয়ামে ওয়াকার নিয়েছিলেন ১১৪ টি উইকেট। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের উইকেট সংখ্যা ১১৬ টি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা