খেলা

সাকিব-মাহমুদের তাণ্ডবে ১২২ রানে গুটিয়ে গেল উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। কিন্তু লম্বা বিরতির প্রভাব পরেনি ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের প্রথম ইনিংসে সফরকারীরা পাত্তাই পেল না। সাকিব আল হাসানের ঘূর্ণি এবং মাহমুদ হাসানের গতির সামনে জেসন মোহাম্মদের দল গুটিয়ে গেছে ১২২ রানে।

সাকিব আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন ৪৮৮ দিন আগে। শেষ ওয়ানডে খেলেছিলেন ৫৬৪ দিন পূর্বে। মাঝে কাটিয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা, করোনাভাইরাসের কারণে স্থবির ছিল পুরো বিশ্ব। তবে সব বাধা পার করে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারও।

৫৬৪ দিনের লম্বা বিরতির পর ওয়ানডেতে মাঠে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। সাজঘরে ফিরিয়েছেন আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ এবং নিকমোরা বোনার এবং আকিল হোসেনকে।

ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। সুনীল অ্যামব্রিসকে লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার। খানিক পর গালিতে লিটন দাসের অসাধারণ এক ক্যাচে ফিরে যান জশুয়া ডি সিলভা।

১২ রান করা ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। ১৭ রান করা ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ ফিরে যান এই অলরাউন্ডারের ওভারেই। এছাড়া বোনারকেও ০ রানে ফেরান এই অলরাউন্ডার। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট নিয়ে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগান হাসান মাহমুদ। তবে তিন উইকেট নিয়েই অভিষেকে আলো ছড়ান তিনি। শেষ ব্যাটসম্যানকে বিদায় করে সাকিব তুলে নেন চতুর্থ উইকেট।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল অ্যামব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জ্যাসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ ও চিমার হোল্ডার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা