খেলা

অজিদের হারিয়ে সিরিজে ফিরল ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতের দাপটের কাছে উড়ে গেলো অস্ট্রেলিয়া। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া। ম্যাচের ৪র্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয় অজিরা। ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সিরিজে সমতায় ফিরলো আজিঙ্কা রাহানের দল।

৬ উইকেটে ১৩৩ রান নিয়ে ৪র্থ দিন ব্যাটিং শুরু করেন দুই অজি ক্যামেরুন গ্রিন ও প্যাট কামিন্স। এই দুই ব্যাটসম্যান উইকেট কামড়ে থাকার চেষ্টা করলেও সেটা টেকেনি বেশীক্ষণ। বুমরাহ'র বলে আউট হন কামিন্স। একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান ক্যামেরুন গ্রিন লড়াই চালিয়ে যেতে চান। তবে সেই প্রচেষ্টাও ব্যর্থ করে দেন মোহাম্মদ সিরাজ। ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফিরে যান গ্রিন।

এরপর অজি টেল এন্ডাররা কোনো প্রতিরোধ গড়তে পারেনি। লায়ন-হ্যাজলউডদের উইকেট তুলে নিয়ে অজিদের লেজ গুটিয়ে দেন সিরাজ-অশ্বীনরা। মিচেল স্টার্ক অপরাজিত থাকেন ১৪ রানে। ২০০ রানে শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

ভারতের হয়ে সিরাজ নেন ৩ উইকেট। বুমরাহ-অশ্বীন-জাদেজারা ভাগে পান দুটি করে উইকেট।

লক্ষ্য মাত্র ৭০ রান। যা হেসে খেলেই তুলে নেয়ার কথা ভারতের। তবে হারার আগে হার মানার মতো দল না অস্ট্রেলিয়া। স্টার্ক কামিন্স শুরু করেন একের পর এক কামান দাগতে। দলীয় ১৬ রানে মায়াঙ্ক আগারওয়াল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। চার বল পরেই চেতেশ্বর পুজারা ক্যাচ দেন স্লিপে।

দলীয় ১৯ রানে দুই উইকেট নেই ভারতের। অজিরা স্বপ্ন দেখছিলো আরো একটি ৩৬ কান্ডের। তবে তাদের সেই স্বপ্নে জল ঢেলে দেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। এবার কোনো অঘটন হতে দেন নি। শুভমান গিলকে সঙ্গে নিয়ে সহজেই নিশ্চিত করেন দলের জয়। অস্ট্রেলিয়ার মাটিতে যা ভারতের ৭ম জয়। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৭ রানের সুবাদে ম্যাচ সেরাও হয়েছেন আজিঙ্কা রাহানে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা