খেলা

সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামে দেশের ১০০ সাইক্লিস্ট

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজেক থেকে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক চ্যালেঞ্জ ২০২০। জাতির জনকের পরিবার ক্রীড়ামোদী ছিলেন। শেখ জামাল, শেখ কামালের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনের শুভ সুচনা হয়েছে। সে ক্রিড়াঙ্গন আজ অনেক দূর এগিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটির সাজেক থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামে মাউন্টেন বাইক প্রতিযোগিতা পর্যটনখাতে বাড়তি মাত্রা যোগ করবে। মাউন্টেন বাইক প্রতিযোগিতা দেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে পরিচিতি পাবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। শান্তিপূর্ণ পার্বত্য অঞ্চলের প্রকৃতি, বৈচিত্র্য, ঐতিহ্য জীবণাচরন পর্যটকদের কাছে আকর্ষণীয়। এ বিষয়ে পরিকল্পনা মাফিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

সরকার পার্বত্য চট্টগ্রামকে বাড়তি গুরুত্ব দেয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সমতলের মতো পাহাড়ও উন্নয়নের পথে হাঁটছে।এসময় আরও উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুল আহম্মদ, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশই প্রুই চৌধুরী প্রমুখ।

দেশের বাছাইকৃত একশ সাইক্লিস্ট আগামী তিনদিনে তিনশ কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দেবে। প্রথমদিন সোমবার (২৮ ডিসেম্বর) সাজেক থেকে রাঙামাটি, রাঙামাটি থেকে বান্দরবান এবং মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বান্দরবান থেকে থানচি গিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

আগামী ৩০ ডিসেম্বর বিকেলে থানচিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা