খেলা

ঘরের মাঠে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টাল প্যালেসকে লজ্জাজনক হার উপহার দিয়ে খোশ মেজাজে বড়দিনের ছুটিতে গিয়েছিল লিভারপুল। তবে ফেরার প্রথম ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে হোঁচট খেয়েছে অলরেডরা।

এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ১২তম মিনিটে হোয়েল মাতিপের গোলে এগিয়ে যায় ইউর্গেন ক্লপের দল। পুরো ম্যাচে আধিপত্য ছিল তাদের।

কিন্তু শেষদিকে সব হিসেব-নিকেষ উল্টে দেন সেমি আজায়ি। তার ৮২তম মিনিটের গোলে নাটকীয় সমতা নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রম। অবশ্য শেষদিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু রবার্তো ফিরমিনোর শট দুর্দান্তভাবে রুখে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক জনস্টোন।

লিগে ধুঁকতে থাকা ওয়েস্ট ব্রম ১৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ১৯তম স্থানে। কোচ স্যাম অ্যালারিডস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম পয়েন্ট আদায় করতে পেরেছে দলটি। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা বছরের শেষ ম্যাচ খেলবে নিউক্যাসলের বিপক্ষে, ৩১ ডিসেম্বর রাতে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা