খেলা

বড়দিনের পার্টিতে ৫০০ অতিথি ডেকে বিপাকে নেইমার

স্পোর্টস ডেস্ক : বড়দিনের ছুটিতে নিজ বাড়িতে পার্টি আয়োজন করে ব্রাজিলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত নিজের বিশাল ম্যানশনে গত শুক্রবার থেকে এক পার্টি আয়োজন করেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার।

সেই পার্টিতে উপস্থিত হওয়ার কথা মোট ৫০০ জন অতিথির। করোনা মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রায় এক লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশের যখন এই অবস্থা, তখন নেইমারের পার্টি আয়োজন তো সমালোচনার মুখে পড়বেই।

নেইমারের পার্টিতে অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে ব্যান্ড সঙ্গীতের আয়োজন। অতিথিরা দীর্ঘ সময় পার্টি করার জন্য নেইমারের বাড়ির আন্ডারগ্রাউন্ড ডিস্কোতে অবস্থান করবেন। এই ডিস্কোর তুমুল হইচই যেন প্রতিবেশীদের বিরক্ত না করে সেজন্য থাকবে শব্দ নিরোধকের ব্যবস্থাও।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ যেন ভিডিও ধারণ করতে না পারেন সেজন্য পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিয়েছেন নেইমার। পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম 'ও গ্লোবো'তে প্রকাশিত হওয়ার পর থেকেই নেইমারের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা