খেলা

আমিরের ঘটনায় ক্ষেপেছেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক : হঠাৎ অবসরে মোহাম্মদ আমির, সেটাও আবার টিম ম্যানেজম্যান্টের ওপর রাগ করে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই পেসারের এমনভাবে অবসরে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন আমির। কারণ হিসেবে উল্লেখ করেন, বর্তমান পাকিস্তান টিম ম্যানেজম্যান্টের নানা ধরনের মানসিক চাপ তিনি নিতে পারছিলেন না।

কিন্তু মানসিক নির্যাতনের দোহাই দিয়ে আমিরের মতো একজন খেলোয়াড় কেন সরে যাবেন? পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা খুবই দৃষ্টিকটু এবং ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন ইনজামাম।

‘ক্রিকেট পাকিস্তানে’র সঙ্গে আলাপে ইনজামাম বলেন, ‘আমির একজন ভালো খেলোয়াড়, তার অনুপস্থিতি দলকে ভোগাবে। যদিও আমাদের আরও বোলার আছে, যারা ভালো করছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট এমন ঘটনা ঘটা উচিত নয়। পাকিস্তান ক্রিকেটকে সেবা দেয়ার পর একজন ক্রিকেটার এভাবে সরে যেতে পারেন না। এটা ভালো দেখায় না।’

অবসরের সময় পরিষ্কারভাবে কারও নাম না বললেও শোনা যায়, পাকিস্তান দলের বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল আমিরের। কিন্তু একজনের ওপর রাগ করে অবসরে যাওয়া সঠিক সিদ্ধান্ত হয়নি, মনে করেন ইনজামাম।

পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানের কথা, যদি বড় কোনো সমস্যা হয়েই থাকে, দুই পক্ষেরই উচিত ছিল কঠিন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনার মাধ্যমে সুরাহা করা।

ইনজামাম বলেন, ‘যদি ওয়াকারের (ইউনুস) সঙ্গে আমিরের কোনো সমস্যা থাকে, মিসবাহর সঙ্গে সে আলাপ করতে পারতো। যদি তাতেও কাজ না হতো, তার পিসিবির কাছে যাওয়া উচিত ছিল। তারপরও যদি সমস্যাটা থেকেই যেতো, তখন না হয় এমন সিদ্ধান্ত নেয়ার অধিকার তার ছিল। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে একজন খেলোয়াড় অবসরে চলে গেল, শুধু একজন মানুষের ওপর তার রাগ থেকে।’

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ আমির। এর মধ্যে টেস্টে নিয়েছেন ১১৯ উইকেট, ওয়ানডেতে ৮১ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫৯ উইকেট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা