খেলা

আর্সেনালের তাণ্ডবে দিশেহারা চেলসি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা ৮ ম্যাচে আর্সেনাল কোন ম্যাচ জিততে পারেনি, এর মধ্যে ঘরের মাঠে চার ম্যাচের তিনটিতেই হার। অন্যদিকে বেশ ভালো ফর্মেই ছিল চেলসি। তবে লন্ডন ডার্বিতে এমন বাজে ফর্মে থাকা আর্সেনালের কাছে পাত্তায় পেলো না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। শেষ দিকে আবার পেনাল্টিও মিস করে ব্লুজরা। এমিরেটসে এদিন চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ৯ম ম্যাচে এসে প্রিমিয়ার লিগে জয় পেল আর্সেনাল।

টানা ৮ ম্যাচ জয়হীন থাকা আর্সেনালের বিপক্ষে জয় নিয়েই ভাবছিল চেলসি। কিন্তু ঘরের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বিদের একচুল ছাড় দেননি মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই ব্লুজদের চাপে রাখে গানার্সরা। অবশ্য ম্যাচে প্রথম বড় সুযোগ পায় চেলসিই, কিন্তু মেসন মাউন্টের বাঁকানো শট গোলপোস্টে লেগে ফিরে আসলে এমিরেটসে লিড নেওয়া হয়নি ল্যাম্পার্ডের দলের।

আক্রমণ প্রতি আক্রমণে ঠাসা ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে অবশ্য এগিয়ে ছিল আর্সেনালই। আর এমন দুর্দান্ত আক্রমণাত্মক খেলার প্রতিদান আসে ম্যাচের ৩৩ মিনিটে, আর্সেনাল ডিফেন্ডার টিয়েরনিকে ডি বক্সের ভেতর ফাউল করেন চেলসি ডিফেন্ডার রিস জেমস। আর তাতেই আর্সেনালকে পেনাল্টি উপহার দেন রেফারি, স্পট কিক থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লাকাজেথ।

প্রথমার্ধ শেষের মাত্র মিনিট খানেক আগে আর্সেনালের লিড দ্বিগুণ করেন গ্রানিত শাকা। সাকাকে ফাউল করে কান্তে আর্সেনালকে ফ্রিকিক উপহার দেন, আর সেখান থেকে ফ্রিকিকে দুর্দান্ত এক গোল করেন শাকা। আর্সেনাল ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে অভিষিক্ত তরুণ এমিলি স্মিথের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে আর্সেনালকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন বুকায়ো সাকা। আর তাতেই এক প্রকার ম্যাচ শেষ হয় যায় চেলসির। ম্যাচের শেষ দিকে চতুর্থ গোলের দেখাও প্রায় পেয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু এলনের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান ৪-০ করা হয়নি গানার্সদের।

তবে শেষ ১০ মিনিটে দুর্দান্ত খেলা চেলসির হারের ব্যবধান কমান টামি আব্রাহাম। কলাম হাডসন অডইয়ের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন আব্রাহাম। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ব্যবধান আরও একবার কমানোর সুযোগ পায় চেলসি। মেসন মাউন্টকে ডি বক্সের ভেতর ফাউল করেন মারি আর তাতেই পেনাল্টি পায় চেলসি কিন্তু স্পট কিক থেকে গোল করে ব্যর্থ হন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

অন্তিম মুহূর্তের এমন মিসে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানেই আর্সেনালের কাছে হারতে হয় চেলসিকে। এই জয়ের পরেও পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আর্সেনাল। লিগে ১৫ ম্যাচে ৫টি জয়, ২টি ড্র আর ৮ হারে ১৭ পয়েন্ট গানার্সদের, অন্যদিকে সমান ম্যাচে ৭ জয় আর চারটি করে ড্র ও হারে ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে চেলসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা