খেলা

‘আত্মহত্যার আগে অবশ্যই পরিবারের কথা ভাবা উচিত’

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপ ক্রিকেটে খেলার সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন ২০১৮ সালের যুব বিশ্বকাপ দলের স্ট্যানবাই ক্রিকেটার সজীব। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। অংশ নিয়েছিলেন প্রিমিয়ার লিগেও।

মাত্র ২২ বছর বয়সী এই ক্রিকেটারে সামনে সুযোগ ছিলো নিজেকে প্রমাণের। তারপর ও কেনো সে অত্মহত্যার সিদ্ধান্ত নিলো সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট সেলিব্রেটিরাও।

সজীবের এই পরিণতি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হতাশা প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, আত্মহত্যার মত সিদ্ধান্ত নেয়ের আগে অবশ্যই নিজের পরিবারের কথা ভাবা উচিত। আত্মহত্যা কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না।

তিনি আরও লিখেছেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য সুন্দর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছেন। আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

তাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত। সজিবের এই মৃত্যুতে শোকাহত জাতীয় দলের এই ক্রিকেটার।

এদিকে, রাজশাহীতে বাংলাট্রাক ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন সজিব। নাম প্রকাশে অনিচ্ছুক এই একাডেমির একজন প্রশিক্ষক জানিয়েছেন, শুধুমাত্র দলে সুযোগ না পাওয়ার করণে এমন সিদ্ধান্ত নেয়ার কথা নয় সজিবের। তাকে যতটুকু চিনি, হয়তো ক্রিকেটের বাইরেও অন্য কোনো সমস্যা ছিলো, যেটা আমরা জানি না। ছাত্রের এই পরিণতির জন্য তিনিও হতাশা প্রকাশ করেছেন।

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত সজিব অনূর্ধ্ব–১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন তিনটি ম্যাচে। প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা