খেলা

এ কেমন হেলমেট পরলেন আফ্রিদি!

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম হেলমেট। পাঁচ আউন্স ওজনের বলের আঘাত থেকে মাথা ও মুখমণ্ডল বাঁচাতে হেলমেটের ব্যবহার অপরিহার্য। শুরুতে ব্যাটসম্যানরা নিজেদের উদ্ভাবিত সামগ্রী দিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করলেও কালে কালে তাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া।

আগে শুধু মাথার সুরক্ষার কথা ভাবা হতো। কিন্তু এখনকার হেলমেটগুলোতে বাড়তি সুরক্ষার জন্য থাকে গ্রিলের বর্ম। কিন্তু আগের সব হেলমেটের ডিজাইনকে পেছনে ফেলে দিয়েছে শহীদ আফ্রিদির নতুন হেলমেট।

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচে অদ্ভুত দর্শন এক হেলমেট পরে ব্যাটিংয়ে নামেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের হেলমেট দেখে মনে হতে পারে, এটি বানানোর সময় নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তাই করা হয়নি। বরং তার ওই হেলমেট রীতিমত বিপজ্জনক বলে মন্তব্য করছেন অনেকে। আবার অনেকে এ নিয়ে ট্রল করতেও ছাড়ছেন না।

আফ্রিদির এই নতুন হেলমেট কেন আলাদা? কারণ হেলমেটের যে অংশ মুখমণ্ডলকে সুরক্ষা দেওয়ার কথা সেই অংশ অনেকটা ফাঁকা। কপাল থেকে নিচের গ্রিল পর্যন্ত যে ফাঁকা আছে তাতে অনায়াসে একটা বল ঢুকে দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু কি তাই, চোখের সামনে কোনো গ্রিল নেই, বরং নিচের গ্রিল থেকে কিছু অংশ বাইরে বের হয়ে বাঁকা করে চোখের দিকে রাখা হয়েছে, অর্থাৎ সেখানে বল লাগলে বিপদ ঘটা স্বাভাবিক।

নতুন হেলমেট পরেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি আফ্রিদি। বরং পিএসএলে প্রত্যাবর্তনের ম্যাচে ১২ বলে মাত্র ১২ রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু ম্যাচে তার ব্যাটিংয়ের চেয়ে নতুন ওই হেলমেট বেশি মনোযোগ কাড়ে। এমনকি ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক ক্রিকেটার বাজিদ খান বলেন, ‘তার (আফ্রিদির) হেলমেটে অদ্ভুত গ্রিল দেখা যাচ্ছে। এমনকিছু আগে কখনো দেখিনি।’

তবে এমন অদ্ভুত হেলমেট আফ্রিদির আগেও ব্যবহার করেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস। সম্প্রতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে কাজ করা এই কিংবদন্তি ফিল্ডার ওই হেলমেট পরার কারণ হিসেবে জানিয়েছিলেন, এতে বোলারের হাত এবং বল স্পষ্টভাবে দেখা যায়। স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার তানজিল খাজা এক টুইটে আফ্রিদির এই হেলমেট বেছে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নাকি আফ্রিদির হেলমেটের গ্রিল বেশি বিপজ্জনক? চোখ এবং মুখের সামনে একটু বেশিই খোলা মনে হচ্ছে।’

ব্যাটিং করার সময় হেলমেট পরা অবস্থায় বলের আঘাতে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর হেলমেটের নকশায় অনেক পরিবর্তন আনা হয়েছে। মাথার পেছনে আঘাত পাওয়া থেকে ব্যাটসম্যানদের বাঁচাতে বাড়তি আবরণ যুক্ত করা হয়েছে। কিন্তু আফ্রিদি সেসবের কোনো তোয়াক্কা না করেই বিপজ্জনক হেলমেট পরে মাঠে নেমে গেলেন!

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ট্রেনে কাটা পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বছিরন নে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা