খেলা

করোনায় আক্রান্ত জাতীয় দলের কোচ জেমি ডে

ক্রীয়া প্রতিবেদক : মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ উৎফুল্ল মেজাজেই ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার প্রত্যয় জানিয়েছিলেন হেড কোচ জেমি ডে।

কিন্তু সেই ম্যাচের আগে বড়সড় দুঃসংবাদই পেল জাতীয় দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে। প্রথম ম্যাচের পর করানো পরীক্ষায় জেমি ডে’র শরীর করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।

রোববার চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমের খান বলেন, এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা