খেলা

জেমি ডেকে ছাড়াই কাতার উড়ল দিলো ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক : নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন কোচ জেমি ডে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলের ব্যবধানে। কিন্তু পরের ম্যাচের আগেই দুঃসংবাদ, করোনা আক্রান্ত জাতীয় দলের এই কোচ। যে কারণে দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি তিনি। হোটেলে বসে টিভিতে খেলা দেখেছেন।

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ খেলার জন্য কাতার রওয়ানা হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ২৭ ফুটবলার এবং ১০জন কর্মকর্তার করোনা টেস্ট করে বুধবার সন্ধ্যায় তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কিন্তু পরদিনই আরেকটা দুঃসংবাদ। ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক কোভিড-১৯ পজিটিভ। সুতরাং, কোচ জেমি ডে’র সঙ্গে কাতারগামী ফুটবলারদের বিমানে উঠতে পারছেন না এই ফুটবলারও। বাফুফে থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।

বাফুফে জানিয়েছে, তিনদিন পর আবারও টেস্ট করা হবে মানিকের। যদি তখনও তার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, তাহলে প্রধান কোচ মানিকের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় বাছাই করতে পারবেন।

মানিক এবং জেমি ডে ছাড়া বাকি সব ফুটবলারেরই করোনা রেজাল্ট এসেছে নেগেটিভ এবং তারা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা