সংগৃহীত ছবি
খেলা

জাতীয় দলে আর খেলছি না

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ধরে তামিম ইকবালকে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। তার প্রত্যাবর্তন ইস্যুতে নানা সময়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সব গুঞ্জনের ইতি টানলেন তামিম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। অন্যদিকে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন শহীদ আফ্রিদি। গতকাল শুক্রবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন আফ্রিদি। সেখানে দেখা যায়, মোহাম্মদ নবি, শাহিন শাহ আফ্রিদি, তামিমদের নিয়ে খাবারের আয়োজন করছেন আফ্রিদি।

সেখানেই নানা বিষয়ে তাদেরকে আলোচনা করতে দেখা যায়। ওই ভিডিওতে জাতীয় দলে ফেরা নিয়ে আফ্রিদির করা প্রশ্নে তামিম জানান, ‘আমি আর জাতীয় দলে ফিরছি না।’

আরও পড়ুন : প্রথম দিনে অলআউট ভারত

প্রসঙ্গত, সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। এরপর বিভিন্ন সময় আলোচনা হলেও আর তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা