খেলা

এক নজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চূড়ান্ত সূচি 

ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র সাত দিন পরই পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশিয় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে পাঁচ দলের টুর্নামেন্টটি।

গেল ১২ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট। আর শনিবার (১৪ নভেম্বর) প্রকাশ পায় টুর্নামেন্টের চূড়ান্ত সূচি।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একদিন করে থাকবে বিরতি।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবার দুটি ম্যাচই ৩০ মিনিট পরে শুরু হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে।

ডাবল রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল যাবে পরের রাউন্ডে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনালের মহারণ। সেই ম্যাচ শেষেই জানা যাবে কারা হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন। তার আগে একনজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

২৫ নভেম্বর ম্যাচ নেই। ২৬ নভেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে নামবে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

২৮ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম খেলবে জেমকন খুলনার বিপক্ষে। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল।

৩০ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা।

২ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ঢাকা। আর দ্বিতীয়টিতে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম।

৪ ডিসেম্বর. দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় ম্যাচে ঢাকার মোকাবেলা করবে রাজশাহী।

৬ ডিসেম্বর দিনের প্রথমটিতে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। দ্বিতীয়টিতে খুলনা লড়বে রাজশাহীর বিপক্ষে।

৮ ডিসেম্বর, দিনের শুরুতে খেলবে রাজশাহী ও বরিশাল। আর শেষ ম্যাচটি গড়াবে খুলনা ও চট্টগ্রমের মধ্যে।

১০ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা। আর দ্বিতীয়টিতে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম।

১২ ডিসেম্বর, দিনের শুরুটা হবে রাজশাহী ও চট্টগ্রামের দ্বৈরথে। আর শেষটায় বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা।

১৪ ডিসেম্বর, দিনের শুরুতে এলিমিটের ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানের দল। দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার। যেখানে টেবিলের শীর্ষ দলের প্রতিপক্ষ দ্বিতীয়স্থানধারী দল।

১৫ ডিসেম্বর, দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই দিন বিরতির পর ১৮ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বরকে রিজার্ভ ডে রাখা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা