খেলা

প্রতিশোধের জন্য কঠিন ছক কষছেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সাত মাস ধরে আন্তর্জাতিক ফুটবলের বাহিরে বাংলাদেশ জাতীয় দল। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবে লাল-সবুজের বাহিনীরা। জামাল ভূঁইয়াদের জন্য কঠিন প্রতিপক্ষ নেপাল। ১৩ ও ১৭ নভেম্বরের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি বাংলাদেশ দল।

নেপালের সঙ্গে এখন ঠিক পেরে উঠছে না বাংলাদেশ ফুটবল দল। সবশেষ দুই সাক্ষাতেই দল দেখেছে হার। সেই দুঃসহ স্মৃতি সঙ্গী করেই ফের হিমালয়ের দেশটির মুখোমুখি লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার এই দুই ম্যাচে জয়ের ছক কষছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রতিশোধের স্বপ্নে বিভোর তিনি। এই মিডফিল্ডার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সোমবার (২ নভেম্বর) বলছিলেন, ‘দেখুন, বাংলাদেশ দল জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছো, এটা কী। এই বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। সবাই জিততে চায়, তাই জিততেই হবে আমাদের।’

প্রধান কোচ জেমি ডের অধীনে অনুশীলনে ওয়ার্মআপের পর তিন গ্রুপে ভাগ হয়ে জামালরা ম্যাচ খেলছে। ফিটনেসটা ঠিক রাখতেও লড়তে হচ্ছে তাদের। জামাল জানাচ্ছিলেন, ‘এটা ঠিক আমাদের দলটা পুরোপুরি ফিট নয়। আজ আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা রয়েছে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’

যদিও জাতীয় দলে থাকা বসুন্ধরা কিংসের ফুটবলারদের ফিটনেস লেভেল ভাল। ব্যাপারটা জানিয়ে অধিনায়ক জামাল বলেন, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামুলকভাবে বেশি ফিট। তারা দলীয় অনুশীলন করতে পেরেছে। কঠোর পরিশ্রম করতে হবে, না হলে আমাদের পারফরম্যান্স ভালো হবে না।’

ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান রয়েছেন দলে। তাকে নিয়েও দলের অনেকের রয়েছে উচ্ছ্বাসা। জামাল বলেন, ‘তারিক দলে নতুন, তার দলে আসায় আত্মবিশ্বাস আরও বাড়বে। দলে নতুন বলে ওর একটু সংকোচবোধ করছে। কিন্তু ও ভালো করছে।’

সান নিউজ/এম

#নেপাল #ফুটবল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা