খেলা

পাকিস্তান মাতাতে যাচ্ছেন তামিম ও মাহমুদউল্লাহ!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রস্তাব পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের এখনও সবুজ সংকেত দেয়া হয়নি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নভেম্বরের ১৪ তারিখ পাকিস্তানেই গড়াবে পিএসএলের প্লে-অফ পর্ব। এরপরের দিন রয়েছে আরেকটি ম্যাচ। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। প্লে-অফে যে ৪টি দল লড়বে এরা হল, মুলতান সুলতান্স, লাহোর কালান্দার্স, করাচি কিংস এবং পেশোয়ার জালমি।

তামিমের প্রস্তাব এসেছে লাহোরের পক্ষ থেকে। আর মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে চাইছে মুলতান সুলতান্স। ইমরান তাহির, রাইলি রুশো, জেমস ভিন্সদেরকেও মুলতানের হয়ে খেলার আমন্ত্রণ দেয়া হয়েছে। এছাড়া ফাফ ডু প্লেসি-ড্যারেন সামিদেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসর স্থগিত হয়ে যায়। শুরুতে বেশ কয়েকটি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করলেও প্লে অফ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি।

করোনাভাইরাসের থাবা বেশ ভালোমতোই পড়েছিল পাকিস্তানে। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ শুরুর মুহূর্তেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল শেষ করার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে গেলে প্লে অফে এসে আটকে যায় তারা। স্থগিত করতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ।

একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে শেষ চার ম্যাচ আয়োজনের ভেন্যুতেও। টুর্নামেন্টের শেষ চার ম্যাচ হবে করাচিতে। মূলত লাহোরে খেলা হওয়ার কথা থাকলেও শীতকালে সেখানকার বায়ুদূষণের কারণেই এই পরিবর্তন এসেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা