খেলা

আইপিএলে প্রাণখুলে বাংলা বলতে পেরে খুশি সালমা

স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই দিন পরই পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নারীদের আসরের। ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক জনপ্রিয় টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো খেলছেন সালমা খাতুন। তার দলের নাম ট্রেইলব্লেজার।

বিদেশি দল, আরব আমিরাতে খেলা- যে ভেন্যুতে আগে কখনোই খেলেননি তিনি। নতুন দল, নতুন ভেন্যু, নতুন পরিবেশ। এত নতুনের মধ্যেও নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পেরেছেন মূলত নিজের প্রিয় ভাষায় কথা বলতে পেরে।

তার দলের দুই সদস্য ঝুলন গোস্বামী ও রিচা ঘোষ বাঙ্গালি। এই দুজনের সঙ্গে প্রাণখুলে বাংলায় কথা বলতে পারছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। মাঠের ক্রিকেটে নামার আগে সেই ‘সুবিধার’ কথাও বলছিলেন সালমা- ‘এই দুজনের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় আছে। মন খুলে তাদের সঙ্গে বাংলায় কথা বলতে পারছি, যখনই দেখা হচ্ছে আমরা বাংলায় কথাবার্তা বলছি। দলে দারুণ সময় কাটছে।’

শারজায় ৪ নভেম্বর থেকে নারীদের তিন দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার ৫ নভেম্বর লড়বে ভেলোসিটির বিরুদ্ধে। ভেলেসিটিতে গতবারের মতো এবারো খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার জাহানারা আলম।

বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম প্রজন্মের ক্রিকেটার সালমা খাতুন। অভিজ্ঞতার কোন ঘাটতি নেই। বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচে খেলেছেন। দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়কও ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়ী সেই ম্যাচের সেরা পারফর্মারও ছিলেন সালমা খাতুন। তার ১ উইকেট এবং ৪১ রানের ঝলমলো ইনিংস বাংলাদেশকে ম্যাচ জেতায়। আরো আছে।

তার নেতৃত্বেই বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক জাতিক ট্রফি জেতে। ২০১৮ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে হারায় শক্তিশালী ভারতকে। বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত ১১৩ টি ওয়ানডে ম্যাচ খেলেছে।

যার ১০৮টি ম্যাচে খেলেছেন সালমা। নেতৃত্ব দিয়েছেন ৮৩টি ম্যাচে। দেশের হয়ে জিতেছেন ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ। আইসিসি’র টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানও হয়েছিলেন একসময়।

৩০ বছর বয়সী সালমা খাতুন ক্রিকেট মাঠে নিজেই নিজেকে গড়ে তুলেছেন। ক্রিকেটার হিসেবে গড়ে উঠার সেই সময়ের বর্ণনায় সালমা ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফোকে বলছিলেন- ‘ছোটবেলা থেকেই আমি ক্রিকেট ভালবাসি।

নিজেকে বলতাম, ছেলেরা পারলে আমি কেন পারবো না? কেউ আমাকে ব্যাট বল ধরা শেখায়নি। শুরুর দিনে আমি ফাস্ট বোলিং, স্পিন সবই করতাম। এমনকি উইকেটকিপিং করতাম। সালোয়ার-কামিজ পরেই আমি চাচাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে অথবা মহল্লার বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতাম। তারপর আন্তঃজেলা টুর্নামেন্টে খেলার সুযোগ এলো।

খুলনায় কোচ শেখ সালাউদ্দিন আমাকে শুরুর সেই সময় অনেক সহযোগিতা করেছেন। আমাকে খেলার জন্য টি-শার্ট, ট্রাউজার, জুতো কিনে দিয়েছিলেন তার নিজের দোকান থেকে। ২০০৭ সালে মালয়েশিয়া সফরের জন্য প্রশিক্ষণ ক্যাম্পে আমি সুযোগ পাই। সেই থেকে এখনো খেলে যাচ্ছি।’

সান নিউজ/এম

#আইপিএল #সালমা #সালমা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা