বিনোদন

'বিশ্ব ভরা গান' এ থাকছেন সালমা

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙ আয়োজন করেছে 'বিশ্ব ভরা গান'। ঘরে বসে বিনোদন ছড়িয়ে দিতে এ অনলাইন মিউজিক্যাল শো'র আয়োজন করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাত ৯ টায় শুরু হতে যাওয়া এ শো'তে অতিথি হয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ‍্যাত তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার। বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা নিজেই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।

বিপ্লব সাহা আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার। গানেও তার গলা চলে সমানতালে। এরই মধ্যে গায়ক হিসেবে হাজির হয়েছেন তিনি; একক ও দ্বৈত গান নিয়ে। উপস্থাপক হিসেবেও বহুবার দেখা মিলেছে তার। এবার সঞ্চালক হিসেবে আসতে চলেছেন তিনি।

সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাতেও আছেন বিপ্লব সাহা। তিনি বলেন, 'করোনার মহামারীর এই সময়টাতে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে৷ একই রুটিন আর একঘেয়েমিতে বন্দী হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করতেই এই আয়োজনের ভাবনা আমার। আশা করি সবার কাছে উপভোগ্য হবে 'বিশ্ব ভরা গান'।'

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা