বিনোদন

অভিযোগ আগে কেউ করেনি

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী শ্রুতি দাস। এবার শুনতে হলো গায়ের রঙ নিয়ে বিরূপ সব মন্তব্য। সারা বিশ্ব যেখানে বর্ণবাদের বিরুদ্ধে দারুণ সোচ্চার, ঠিক তখনি তাকে শুনতে হলো এমন মন্তব্য। তবে এবার আর ছেড়ে কথা বলছেন না শ্রুতি। অভিযোগ করেছেন কলকাতা পুলিশের কাছে।

টলিউডে তিনিই প্রথম অভিনেত্রী, যাকে বর্ণবাদ নিয়ে অভিযোগ করতে হয়েছে থানায়।

২০১৯ সাল থেকেই নানা মন্তব্যে জেরবার শ্রুতি। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে আসা এ অভিনেত্রীকে অনলাইনে প্রায় ‘কালিন্দি’ আর ‘ব্ল্যাকবোর্ড’ বলে ট্রল করছিল একদল। সঙ্গে থাকতো আপত্তিকর সব কথাও।

‘আমরা যেখানে কালী দেবীর পূজাও করছি, সেখানে একজন নায়িকার গায়ের রঙ কালো হওয়াটা নিয়ে মানুষের মাথাব্যথার বিষয়টি মানতে পারছি না। আমি অবাক হয়েছি, আমার জন্মস্থান কাতওয়ার এক মেয়েও ফেসবুকে এসে রেসিস্ট মন্তব্য করেছে। ঘুরেফিরে তারা বলতে চায়, গায়ের এমন রঙ হওয়া সত্ত্বেও আমি নাকি আমার সঙ্গীকে (যিনি একজন পরিচালক) হাত করে কাজ আদায় করছি।’

‘‘আমার প্রথম টিভি সিরিয়াল ‘ত্রিনয়নী’র পরিচালকের সঙ্গে সম্পর্কটা পোক্ত। হেটাররা সেটা মানতে পারছে না। তারা প্রতিনিয়ত আমার চরিত্রের ওপর, আমার কাজের যোগ্যতার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত দু’বছর ধরে এমনটা হচ্ছে। শেষতক আর সহ্য করা যাচ্ছিল না। তাই কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছি।’’

জানা গেছে, ‘দেশের মাটি’ সিরিয়ালের এ অভিনেত্রীর অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

সূত্র: পিংকভিলা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা