বিনোদন

সালমার ‘পরদেশী’

বিনোদন প্রতিবেদক : ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এ প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কনিষ্ঠ হলেও ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ শিরোনামের গানটি গেয়ে মাত করেন অসংখ্য শ্রোতার হৃদয়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই সংগীতশিল্পীকে।

নিয়মিত স্টেজ শো ও একক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। করোনার কারণে স্টেজ শো আপাতত বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং নিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন ফোক ঘরানার জনপ্রিয় শিল্পী সালমা।

সম্প্রতি ‘পরদেশী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানটির কথা লিখেছেন সবুজ অরণ্য। সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আগামী ঈদে গানটি সিডি প্লাসের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ ক’টি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে মুক্তি পাবে।

সালমা বলেন, ‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টির মতো গান রেকর্ড করেছি। তার মধ্যে ‘পরদেশী’ গানটি অন্যতম। এ গানের কথা-সুর খুবই মনে লাগার মতো।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা