বিনোদন

মালদ্বীপে অন্যরকম দিশা পাটানি

বিনোদন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ভয়-আতঙ্ক। এরই মধ্যে অবসর কাটাতে মালদ্বীপে অবস্থান করছেন দিশা পাটানি ও টাইগার শ্রফ।

রোববার মুম্বাইয়ের বিমানবন্দরে তাদেরকে দেখা গিয়েছিল। জানা গেছে, কাজ থেকে ছুটি নিয়ে নীলজলের দেশে ছুটি কাটাতে গেছেন তারা।

মালদ্বীপে পা রেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি দিশা পাটানি। সকাল থেকে ইনস্টাগ্রামে একের পর এক স্টোরি পোস্ট করছেন তিনি। কখনও সমুদ্রতটে রোদ স্নান, কখনও আবার খয়েরি বিকিনিতে সেখানেই বসে ছবি তুলে উষ্ণতা ছড়াচ্ছেন দিশা।

তবে এখন পর্যন্ত দিশার কোনো ছবিতেই টাইগারকে দেখা যায়নি। বাইরে ঘুরতে গিয়ে একসঙ্গে ছবি পোস্ট না করার চর্চা এবারও জারি রেখেছেন তারা।

টাইগারের নিজের প্রোফাইলেও মালদ্বীপে অবকাশযাপনের কোনো ছবি নেই। বরং মহামারির সময় মানুষকে বাড়িতে থাকার উপদেশ দিয়ে একটি স্টোরি পোস্ট করেছেন অভিনেতা।

টাইগার-দিশাই নয়, করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও।

সোমবার সকালে দুজনেকে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। শোনা যাচ্ছে, অবসর কাটাতে গন্তব্য হিসেবে তারাও মালদ্বীপকে বেছে নিয়েছেন।

সাননিউজ/এএমএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা