ছবি: সান নিউজ
খেলা

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

ঝালকাঠি প্রতিনিধি

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল এবং প্রাইজমানির প্লাকার্ড তুলে দেন।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং ক্রীড়া সংগঠকরা।

ফাইনাল ম্যাচে বিনয়কাঠি শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ দল টাইব্রেকারে ঝালকাঠি সরকারি কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন গণমাধ্যমকে জানিয়েছেন, "জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ টুর্নামেন্ট গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মোট ১২টি কলেজের দল এতে অংশ নিয়েছে।"

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা