ছবি: সান নিউজ
সারাদেশ

ঝালকাঠিতে ভূমিদস্যু ও মামলাবাজের বিচারের দাবিতে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ভূমিদস্যু মামলাবাজ বজলুর রহমানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে দপদপিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শত শত নারী–পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত মোহন হাওলাদার, ইউনুছ হাওলাদার, মিজানুর রহমান, আনুরোশনা ও হাসিনা বেগম প্রমুখ।

এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, বীরনারায়ন ও কয়া গ্রামের কৃষক ও গরিব মানুষের শত শত একর জমি ভুয়া দলিল করে বজলুর রহমান রাড়ী দখল করে নিয়েছে। এভাবেই তিনি কয়েক শ’ একর সম্পত্তির মালিক হয়েছেন। জমি উদ্ধার করতে গেলে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

অভিযুক্ত বজলুর রহমান রাড়ী সেটেলমেন্ট অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত থাকাকালে অবৈধভাবে এলাকার অসহায় গরিব মানুষের সম্পদ জোরপূর্বক দখল করেছেন। নানা অপকর্মের অভিযোগে তিনি বরখাস্তও হয়েছিলেন। পতিত আওয়ামী লীগ সরকার আমলে প্রভাব খাটিয়ে বিভিন্ন কমিটির সদস্য হয়ে বীরনারায়ন বাজারে জনসাধারণের জন্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত শৌচাগার ভেঙে মার্কেট নির্মাণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা অভিযুক্ত বজলুর রহমানের বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা