ছবি: সংগৃহীত
সারাদেশ
মোটরসাইক

চা খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তানিম নামে আরেক কিশোরের মৃত্যু হয়। এর আগে, গত সোমবার ১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশিদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তারা সবাই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ৪ বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে ৪ বন্ধু এক মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে মোটরসাইকেল চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার ডেল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা কড়ই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুনরায় সড়কের উল্টো পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ৩ দিন পর বুধবার সকাল পৌনে ৯টার দিকে জয় ঢাকার মালিবাগ পিপলস হাসপাতালে এবং সকাল সোয়া ৯টার দিকে রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার সন্ধ্যায় দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা