ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় সারের ডিলারসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল ও তেল সংরক্ষণ করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পান্টি বাজার ও পূর্বাশা ক্লাব এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী অতিরিক্ত সার মজুদ করায় পান্টি ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ‘পলাশ এন্টারপ্রাইজ’-এর মালিক পলাশ মাহমুদকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি করায় পূর্বাশা ক্লাব মোড়ের সাব–ডিলার ‘সাব্বির ট্রেডার্স’-এর মালিক সাব্বির হোসেনকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল ও তেল সংরক্ষণ করায় পান্টি বাজারের ‘মতিয়ার রহমান রাইস মিল’-কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল ও তেল সংরক্ষণ করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা