ছবি: সান নিউজ
সারাদেশ

লক্ষ্মীপুরে সুষ্ঠু–গ্রহণযোগ্য নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন নবাগত এসপি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সরকার আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য—সেটি হলো নির্বাচন। আমাদের এখন একটাই লক্ষ্য—ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সব ধরনের আইন–শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে পুরো পুলিশ টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে নির্বাচন নিরাপদ ও সুষ্ঠু করা সম্ভব নয়—এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ. হ. ম. মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা