সারাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদপদবী জানা যায়নি।

ভুক্তভোগীরা জানায়, বসু কোম্পানী মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ নিয়েই বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানী ওই টাকা দিতে রাজি হয়নি। চাঁদার টাকা না দেওয়ায় বাহার অনুসারীদের নিয়ে বসু কোম্পানীর ইটভাটায় যায়। সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত অবস্থায় বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ ও ইয়াবা কারবারি। সে মূলত আমাকে মারতে আসছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাশার বসু কোম্পানীকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা