ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ আটক যুবক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মোঃ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নে অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান থেকে আরিফুল ইসলাম নামে যুবককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১,৩৫,৬০০ টাকা।

অস্ত্র-গুলিসহ আসামিকে দৌলতপুর থানায় মামলা দায়েরের জন্য হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা