ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের ওপর সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুরের নেতৃত্বে মিরপুর বাজারের ঈগল চত্বরে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে মিরপুর বাজারের মধ্যে সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতে বাধ্য করা হবে।

প্রসঙ্গত, প্রায় ১৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি। ফলে প্রায় দেড় বছর ধরে উপজেলা সদর ও আশপাশের এলাকাগুলোর মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

জেলার মিরপুর পৌর পশুহাট, উপজেলা পরিষদ ও মিরপুর–দৌলতপুর সড়কের একমাত্র সংযোগস্থল জিকে খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে।

সওজের তথ্য অনুযায়ী, সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের নভেম্বরে যৌথভাবে কার্যাদেশপ্রাপ্ত হয়ে কাজ শুরু করে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস’ ও ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’। নির্ধারিত সময়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নের কথা ছিল চলতি বছরের মে মাস পর্যন্ত। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্মাণকাজ ব্যাহত হওয়ায় দ্বিতীয়বারের মতো নির্মাণকাল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা