ছবি: সংগৃহীত
সারাদেশ

ধলেশ্বরী নদীতে রাতের অন্ধকারে যুবক গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মালির পাথর বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রাজু বেপারি। এ সময় ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করেন। রাজু ব্যাটারি দিতে অস্বীকৃতি জানালে তারা শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে দুষ্কৃতকারীরা পলাতক রয়েছে। এ বিষয়ে নৌ–পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর রাখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা