ছবি: সান নিউজ
রাজনীতি

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেশীরা জানান, গভীর রাতে বাপ্পিদের ঘরের পূর্ব পাশে একটি শব্দ শুনতে পাই। এরপর আমরা বাড়ির বাইরে এসে দেখি বাপ্পিদের ঘর দাউদাউ করে জ্বলছে। পরে আমরা ফায়ার সার্ভিস ও রাজাপুর থানায় ফোন করি।

স্থানীয়রা আরও জানান, বাড়িতে কেউ না থাকায় বাপ্পিদের বাড়ির বিদ্যুৎ সংযোগ এক মাস আগেই কেটে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ছাত্রলীগ নেতা বাপ্পি অভিযোগ করে জানান, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়িটি খালি ছিল। রাতে কে বা কারা ঘরে আগুন ধরিয়ে দিয়েছে তা তিনি জানেন না। হঠাৎ আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোকজন ছিল না এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাইনি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা