ছবি: সংগৃহীত
রাজনীতি
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

সান নিউজ অনলাইন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর সদরস্থ শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। জেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করার পাশাপাশি প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েকদিনের মধ্যে সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয় এবং তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় তিনি বলেন, তরুণ ভোটারদের মধ্যে অনেকের ভোট দেয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে চার কোটি তরুণ। এই ভোট গুরুত্বপূর্ণ এবং তাদের কাছে পৌঁছানো হবে এমনভাবে কাজ করতে হবে যাতে তারা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পায়। জাহিদ হোসেন বলেন, “আমাদের কথাবার্তা, কাজকর্ম, আচরণ ও অভিব্যক্তি সবই তরুণ ভোটাররা খেয়াল করবে। তাই আমাদের মানুষের ভালোবাসা ও সমর্থন অর্জন করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা