ছবি-সংগৃহীত
রাজনীতি

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন : খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে

শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১২ জুন রাত পৌনে ২টায় ম্যাডামকে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন তিনি।

এসময় খালেদা জিয়া গাড়িবহরের সামনে-পেছনে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মিছিল করে হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আসেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন : মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে বাসায় স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুপার চৌধুরী মনি। এছাড়া খালেদা জিয়া ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়। চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

পরে বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

প্রসঙ্গত, ৭৭ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা