সংগৃহীত ছবি
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা কাল

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগামীকাল বাংলাদেশের দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি।

আরও পড়ুন : পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সব কিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দিব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের হয়তোবা দল ঘোষণা করব আমাদের নির্দেশ দেওয়া হলে।’

বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে বোর্ড যখন বলবে তখন দল দিব। সেটা কাল হোক আর পরশু হোক।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাকি থাকলেও মূল আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে গেছে আগেই। গত ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২৫মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর থেকে পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি লাগবে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা