ছবি-সংগৃহীত
জাতীয়

একাদশ সংসদে মৃত্যুবরণ ৩১ 

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মারা গেছেন মোট ৩১ জন। তবে কোনো সংসদের মেয়াদে এত সংখ্যক রানিং এমপি মৃত্যুবরণের ঘটনা ঘটেনি।

সংসদ সদস্যদের মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার তুলে ধরে তিনি একাধিকবার সংসদে বলেছেন, প্রায় প্রতিটি অধিবেশনই আমাদের শুরু করতে হয়েছে শোকপ্রস্তাব গ্রহনের মধ্য দিয়ে।

আরও পড়ুন: আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

এদিকে, মৃত্যুবরণকারী ৩১ জন সংসদীয় আসনের মধ্যে ২৮টি আসনে উপনির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আগামী ৫ নভেম্বর এবং পটুয়াখালী–১ আসনে আগামী ২৭ নভেম্বর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এই তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা একাদশ সংসদের সদস্য নির্বাচিত হলেও তারা কোনো অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন না।

পৌনে ৫ বছরে একাদশ জাতীয় সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২ দিন। অধিবেশনের সংখ্যার এবার অধিবেশনের সংখ্যায় রেকর্ড হলেও কার্যদিবস তুলনামূলকভাবে কিছুটা কম হয়েছে। কার্যদিবসের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে নবম সংসদ। ওই সংসদের মোট কার্যদিবস ছিল ৪১৮ দিন। এছাড়া দশম সংসদ ৪১০ কার্যদিবস, ৭ম সংসদ ৩৮২ কার্যদিবস, ৫ম সংসদ ৪০০ কার্যদিবস চলেছে। সব চেয়ে কম ছিল ৬ষ্ঠ সংসদ। ওই সংসদ ছিল মাত্র ৪টি কার্যদিবস।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের সংখ্যা বেশি হয়েছে তবে এবার কার্যদিবস কম হয়েছে কোভিডের কারণে। কোভিডের কারণে অনেকগুলো অধিবেশনই ছিল সংক্ষিপ্ত। যার কারণে কার্যদিবসের সংখ্যা কম হয়েছে।

আরও পড়ুন: বিএফইউজে’র সম্মেলনে প্রধানমন্ত্রী

এদিকে একাদশ সংসদে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট প্রশ্ন পাওয়া যায় এক হাজার ৩৩৬টি। এরমধ্যে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন ৫৬৬টি প্রশ্নের। অন্যান্য মন্ত্রীদের জন্য প্রশ্ন পাওয়া যায় ৩০ হাজার ৬৪১টি। এর মধ্যে মন্ত্রীরা জবাব দিয়েছেন ১৭ হাজার ৭৬২টি প্রশ্নের।

আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০১৯ সালের ৪ জানুয়ারি সরকার গঠন করে। ৩০ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। সেই হিসেব মতে সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা