সংগৃহীত ছবি
জাতীয়

বাজেট অধিবেশন বসছে কাল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকাল বুধবার। এদিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।

আরও পড়ুন : প্রযুক্তির জ্ঞান দিয়ে শিশুদের গড়ব

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।

তার আগে ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন : ২০২৫ সালে আ’লীগের জাতীয় সম্মেলন

জানা যায়, চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোকপ্রস্তাবে তার নাম থাকছে না। তাই শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্যান্য কার্যসূচি চলবে।

বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি। ওই বৈঠকেই বাজেট অধিবেশন কতদিন চলবে ও বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা