পুরনো ছবি
জাতীয়

নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: হজের খরচ প্রায় লাখ টাকা কমলো

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, এটিই নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা। এ তালিকায় মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

আরও পড়ুন: শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা বিএনপির

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২।নির্বাচন কমিশন যদি এর বাইরে কাউকে অনুমোদন দেয়, তাহলে তার নামও তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই এ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ তালিকায় গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।

আরও পড়ুন: আরও ১৫ জনের মৃত্যু, ভর্তি ১৭২৮

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে ইসি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।

আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা