ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিকদের হামলায় শাস্তি পেতেই হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিকদের যেভাবে মাটিতে ফেলে পেটানো হলো, নির্যাতন চালানো হলো, এটা অমানবিক। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের শাস্তি পেতেই হবে।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী দল

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মানুষ যত বেশি, সংবাদপত্র তারচেয়েও বেশি। উন্নত দেশেও এতো সংবাদপত্র নেই। এর বাইরেও বর্তমানে দেশে ৩৩ টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। আরও ১৫ টি সম্প্রচারের অপেক্ষায়।

সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি।

আরও পড়ুন: মিরপুরে শ্রমিক বিক্ষোভের তৃতীয় দিন

সরকারপ্রধান বলেন, আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি। সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি।

তিনি বলেন, জাতির পিতা নিজেও সাংবাদিক ছিলেন। তাই আপনাদের মাঝে এলে আমি দাবি করি, আমি আপনাদেরই পরিবারের একজন। সাংবাদিক কলাকুশলীদের যাতে কর্মসংস্থান হয়, তার জন্য সমস্ত কিছু বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছি।

এছাড়া তথ্য অধিকার আইন, তথ্য কমিশন ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ করেছি।

আরও পড়ুন: প্রায় লাখ টাকা কমলো হজের খরচ

এ সময় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সেদিন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তা দুঃখজনক। ২৮ অক্টোবর সমাবেশ করতে চেয়েছে বিএনপি। আরও কয়েকটি ছোট ছোট দল ছিল। আমরা বাধা দেইনি।

তিনি বলেন, তারা কথা দিয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু দেখা গেল, শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো।

তাদের লক্ষ্যবস্তু দেখা গেল সাংবাদিক ও পুলিশ। সাংবাদিকদের যেভাবে মাটিতে ফেলে পেটানো হলো, নির্যাতন চালানো হলো, এটা অমানবিক। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর দেখা যায়নি।

আরও পড়ুন: সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

এটা কেন করা হলো, সেই প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের শাস্তি পেতেই হবে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দিয়েছে। ২১ বছর পর ক্ষমতায় আসার পর প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ৯৬-২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ছিল। তখন প্রতিটি ক্ষেত্রকে বেসরকারির জন্য উন্মুক্ত করে দেই।

আরও পড়ুন: মিরপুরে সড়কে যান চলাচল স্বাভাবিক

যুদ্ধে বিজয়ী বাঙালি জাতি যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর। জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি দেশে ফিরে আসি। মাত্র ৩ বছর ৭ মাস তিনি সময় পেয়েছিলেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন।

এ সময় অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা