ছবি: সংগৃহীত
জাতীয়

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

রোববার (৯ মার্চ) দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ দাবি করেন তিনি।

নিসচা চেয়ারম্যান বলেন, ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে, সড়কে যোগাযোগ ব্যবস্থা সেভাবে পরিচালনা হবে। ২ টি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।

আরও পড়ুন : সার্ভার ত্রুটিতে ঈদের ট্রেনের টিকেট

তিনি আরও বলেন, দুর্ঘটনা ঘটলেই আমরা দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।

এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না। এটাও নিশ্চিত করতে হবে। এই ২ টি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইলিয়াস কাঞ্চন বলেন, একটা জীবন আমরা দিতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারব।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা