জাতীয়

ঢাকার বায়ু মানে উন্নতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর হলেও বাতাসের গুণ-মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ১৬৬ স্কোর নিয়ে আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে আছে ঢাকা এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। রোববার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আরও পড়ুন: বুরকিনা ফাসো সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’।

এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির স্কোর হচ্ছে ২৪১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। যদিও কয়েকদিন ধরে চিয়াং মাই শহরের দূষণমাত্রা বিপজ্জনকের ঘরে ছিল।

এরপর পাকিস্তানের লাহোর রয়েছে তালিকায়। এই শহরের দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৯ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।

আরও পড়ুন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা