জাতীয়

সাংসদ মোছলেম উদ্দিন আর নেই

সান নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ আর নেই।

আরও পড়ুন: তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১০

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মোছলেম উদ্দিনের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন মোছলেম উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

২০২০ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে হারিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন মোছলেম উদ্দিন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

প্রসঙ্গত, মোছলেম উদ্দিন ছাত্রবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তিনি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা