পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান

সান নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে হিনা রব্বানি জানান পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায়।

আরও পড়ুন: মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে এটার জন্য আপনারা পাবলিকলি ক্ষমা চান। এটা যদি হয় আমি আপনাদের হয়ে ওকালতি করব, সম্পর্ক বাড়ানোর বিষয়ে। এটা হলে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য কষ্ট হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কা সফর শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রীর বক্তব্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি জবাব দিয়েছেন জানতে চাইলে মোমেন বলেন, তিনি একটু এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি জানিয়েছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

মোমেন বলেন, সম্পর্ক বাড়ানোর বিষয়ে তাদের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। শুধু আমাদের সঙ্গে নয়, ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক ভালো করতে চায় তারা।

তিনি আরও বলেন, তারা ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) চাচ্ছে। প্রথমে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। আমরা বলেছি, আপনারা ব্যবসা করছেন। পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসাটা একপক্ষীয় হয়ে গেছে। আমি বলেছি, আপনারা অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন; অ্যান্টি ডাম্পিং আছে, এগুলো তুলে নেন।

শ্রীলংকার রাজধানী কলম্বোয় দক্ষিণ এশিয়ার অনেক দেশের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মোমেনের। সার্ক প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মোমেন বলেন, নেপাল বলল, গত আট বছর ধরে সার্কের সম্মেলন হচ্ছে না। এটা তারা চায়। আমি বলেছি, আপনারা এটা তোলেন। বিষয়টি নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে আলাপ করেন, তারপর আমাদের বলেন। সার্কের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: দুর্নীতি বিএনপির মজ্জাগত বিষয়

প্রসঙ্গত, জাঁকজমকপূর্ণভাবে ৭৫তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করেছে শ্রীলঙ্কা। রনিল বিক্রমাসিংহে গেল বছর ক্ষমতায় আসার পর এটিই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন দেশটিতে। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছিল দেশটি। অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিভিন্ন দেশের প্রধিনিধিরা।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা