আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
জাতীয়

গুজবে কান দেবেন না

সান নিউজ ডেস্ক: বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। এটা আইনজীবীদের মাথায় রাখতে হবে। এ কারণে বিচারকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: ভুল সংশোধন করা হবে

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালা তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচারকদের আশ্বস্ত করে বলেন, যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের ভয়ের কোনও কারণ নেই। কারও দাবির মুখে কোনও বিচারককে বদলি করা হবে না। এটা আমরা কিছুতেই করবো না। কারণ এতে ন্যায় বিচার ব্যাহত হবে।

আইনমন্ত্রী বলেন, আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। আমি মনে করি একজন বিচারকের প্রতি সম্মান এটা স্বাভাবিকভাবে আসা উচিত। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিংসতা লক্ষ্য করছি। এটা কাম্য নয়।

তিনি বিচারকদের উদ্দেশে বলেন, সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে। সমস্যা হলে তা ব্যক্তি পর্যায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

কর্মশালার উদ্বোধন শেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনও গুজবে কান দেবেন না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নাই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আইন সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা