জাতীয়

চলছে দ্বিতীয় দিনের বয়ান

সান নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন। তা বাংলায় তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান শুনতে ইজতেমা ময়দান ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।

বাদ জোহর বয়ান করবেন মাওলানা ওমর তুর্কি। এরপর বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাসিম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

আগত মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে সঠিক পথে চলার তৌফিক চান। তাবলীগ জামাতের মুরুব্বিদের কারণে ইজতেমার প্রতি আগ্রহবোধ করেন অনেক মুসল্লি। সকল বিভেদের অবসান ঘটিয়ে বিশ্বের সকল মুসলমানকে দ্বীনের পথ দেখাবেন মহান আল্লাহ। এমন প্রত্যাশা নিয়ে আগামীকাল রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

প্রসঙ্গত, এরআগে শুক্রবার ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। নামাজের ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি। দুপুর ১টা ৩৫ মিনিটের শুরু হয় জুমার নামাজ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স

২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা