জাতীয়

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবৈধভাবে পরিচালিত ওই কারখানায় পোড়া মবিল ও পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে কেমিক্যাল উৎপাদন করা হতো বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে “ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড” নামের ওই প্রতিষ্ঠানে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর প্রায় ২টার দিকে কারখানার ভেতরে থাকা একটি বয়লার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কারখানার শ্রমিকরা নিরাপদে বের হয়ে যান।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, একই কারখানায় ২০১৬ সালের ২৩ জানুয়ারি বয়লার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে ছয়জন শ্রমিক নিহত হন। তখন প্রতিষ্ঠানটি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত ছিল এবং পুরোনো টায়ার থেকে তেল উৎপাদন করা হতো। পরবর্তীতে নাম পরিবর্তন করে অটো গ্রিন অয়েল কোম্পানি লিমিটেড রাখা হয়।

স্থানীয়রা বলছেন, বারবার দুর্ঘটনার পরও ঝুঁকিপূর্ণ এই কারখানার কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়নি। ফলে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্প এলাকায় অবৈধ ও অনিরাপদ কারখানার বিরুদ্ধে কঠোর নজরদারি না বাড়ালে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা