আন্তর্জাতিক

থাইল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতেরসংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়ে ৭০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) গভীর রাতে ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত ‘রং বিয়ার না লাডপ্রাও’ বারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশের মরদেহ জানালাবিহীন একটি বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগুন ও ঘন ধোঁয়া থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা আর বের হতে পারেননি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বারটিতে একসঙ্গে প্রায় ৬০০ জনের অবস্থানের ব্যবস্থা রয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন উপস্থিত ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিষ্ঠানটি অগ্নিনিরাপত্তা বিধিমালা, জরুরি নির্গমনপথ এবং অন্যান্য নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানাবে থাই কর্তৃপক্ষ।

সূত্র: ন্যাশনাল হেরাল্ড

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা