জাতীয়

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর আলোচ্যসূচি কী?

নিজস্ব প্রতিবেদক

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (২১ জুন) তিনি ঢাকায় থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সফরের প্রথম পর্ব শেষ করে ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন। সেই কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়ায় উচ্চপর্যায়ের বৈঠক

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতির বিকাশ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি উন্নয়ন, শিক্ষা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শ্রমবাজার ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব

পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হবে।

সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

সফর চলাকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনার ভিত্তি তৈরির লক্ষ্যে টার্মস অব রেফারেন্স (টিওআর) বিনিময়সহ আরও কয়েকটি সহযোগিতামূলক দলিল নিয়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে।

চীন সফরে নতুন সম্ভাবনার দিগন্ত

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এই সফরে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই দুই দেশের সফর বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা