ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

সান নিউজ ডেস্ক: তিনদিনের সফরে আজ শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু

ভ্যান ট্রটসেনবাগ রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।

আরও পড়ুন: শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশী বংশদ্ভূত

ভ্যান ট্রটসেনবার্গ সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। তিনি বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোও পরিদর্শন করবেন।

তার সফরসঙ্গী হিসেবে আসছেন দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা