জাতীয়

ডেঙ্গু শুন্যের কোটায় নামা পর্যন্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু শুন্যের কোটায় না নামা পর্যন্ত উত্তর সিটির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম ।

শনিবার(২১শে আগস্ট) রাজধানীর কল্যানপুর এলাকায় ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণের অভিযানে গিয়ে এ কথা বলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সে সময় মেয়র বলেন, এটা একটি সামাজিক আন্দোলন। আমরা প্রত্যেকে এই আন্দোলন করে যাচ্ছি এবং এটি সব সময় অব্যাহত থাকবে। শুধু শনিবার নয় আমরা প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন নির্মানাধীন ভবন, বাসা বাড়ির ছাদ ও গ্যারেজে অভিযান চালাচ্ছি। যাতে খুব দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা এর কিছুটা সুফলও পেয়েছি।

মেয়র আতিক আরো বলেন,আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজকে ১১ নম্বর ওয়ার্ডে কল্যানপুর গালর্স স্কুল সহ প্রায় ১৪ - ১৫টা বাড়িতে অভিযান চালাই। এই অভিযানে আমরা মাত্র ১ টি বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছি। আমরা আজকে যে জিনিসটা দেখলাম প্রত্যেকে সচেতন হচ্ছে। প্রত্যেকেটি বাড়িতে পানি পরিস্কার করে রাখা হচ্ছে, পাশাপাশি যে পাত্র গুলোতে পানি জমার সম্ভাবনা রয়েছে সে পাত্র গুলো উল্টিয়ে রাখা হয়েছে।

সকলের সহযোগিতা না পেলে দ্রুততার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে জানায় মেয়র। আতিক বলেন, অনেক বাসায় আমি জিগাসা করলাম কারা এ পাত্র গুলো উল্টে রেখেছে তারা আমাকে বললেন সিটি করপোরেশনের লোকজন এসে উল্টে রেখে গেছে। আমি বলতে চাই, সিটি করপোরেশনের লোক তার কাজ করবে পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে নইলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

অভিযানের পাশাপাশি আর কোন কাজের চিন্তা করা হচ্ছে কিনা জানতে চাইলে মেয়র আতিক বলেন, আমরা এখন থেকে প্রত্যেক ওয়ার্ডে খালি জমির তালিকা তৈরি করছি। সেই তালিকা অনুযায়ী আমরা যাদের খালি জমি আছে তাদের প্রত্যেকের কাছে চিঠি পাঠাবো, যেনো তারা দ্রুততার সাথে সেই খালি জমির মধ্যেকার ডোবা ও জলাশয়গুলো পরিস্কার করে ফেলে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা